
বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিবেদক, লালমনিরহাট
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৫:২৩

ঘাতক ট্রাককে ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে প্রাতঃভ্রমণে বের হয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট-তিস্তা-বড়বাড়ী মহাসড়কের সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফজিলা বেগম ও জহিলা বেগম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে চিকিৎসকের পরামর্শে সকালে হাঁটতে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা তারেক জানান, মৃত দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাদের একজনের কিডনির সমস্যা এবং অন্যজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শে নিয়মিত সকালে হাঁটতেন তারা। তিনি বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের এ অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সড়কের সংকীর্ণতা ও চালকদের বেপরোয়া গতির কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, গত দুই বছরে এই মহাসড়কে শনিবারের দুই নারীসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।