
বিআরটি প্রকল্প বাতিল হলেও বদলাচ্ছে না অবকাঠামো, স্টেশনগুলো ভাঙার পরামর্শ
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬

স্থানীয় দুটি সংগঠনের সমর্থনে রাঙ্গামাটির সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছে। ছবি: সময় সংবাদ
তিন দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটির সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে স্থানীয় সংগঠন গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দীঘীনালা-সাজেক সড়কের মাছালং, উজোবাজরসহ বেশ কিছু এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন সমর্থনকারীরা।
শেষ খবর পাওযা পর্যন্ত অবরোধকারীরা উজোবাজারে অবস্থান করছেন। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বহিনী মোতায়ন রয়েছে।
অবরোধকারীদের অভিযোগ, সাজেকের মাছালং এলাকার বিভিন্ন স্থানে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা অবস্থান করে সাধারণ মানুষকে হুমকি, হত্যাসহ নানা অপকর্ম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে।
সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস’র তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘এইসব হচ্ছে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-সন্ত্রাস কার্যক্রম চালাচ্ছে। জনসংহতি সমিতি পার্বত্য সমস্যার সমাধান ও শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের অধিকারের জন্যই কাজ করছে। কাজেই সাজেকসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামেই তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর অধিকার রয়েছে।’
এদিকে, অবরোধের খবরে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তাই আজ সকাল ৮টার পর বিশেষ স্কটে খাগগাছড়ির উদ্দেশে সাজেক ছেড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদক মতিজয় ত্রিপুরা এই তথ্য নিশ্চিত করেছেন।