
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতিবেদক নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৮

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুরে আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে নেয়া
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আলিফ ফকিরের নিজ বাড়ি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলারি পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধির পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের মেয়ে আনন্দিতা সংমাকে দ্বিতীয় বিয়ে করেন আলিফ। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এলাকার একটি টং দোকানে চা খেয়ে বাসার দিকে যাচ্ছিলেন লুৎফুজ্জামান ফকির আলিফ। হঠাৎ দুই যুবক এসে লুৎফুজ্জামানকে কয়েকটি গুলি করে। আশপাশের মানুষ ছুটে এলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
ওসি আরও জানান, গুলিবিদ্ধ আলিফকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তার মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।