
রাতে পাহারাদার হলেও দিনে সুবিধাবঞ্চিতদের শিক্ষক দ্বীন ইসলাম
আদনান তুর্য, ঢাকা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৮:৫৩
সড়কে পড়ে আছে বাসাবাড়ির ময়লা-আবর্জনা। ছবি: সময় সংবাদ
টেন্ডার ও অর্থ নিয়ে বিরোধের জেরে রাজধানীর আদাবরসহ বিভিন্ন এলাকায় গত সাত দিন ধরে বন্ধ রয়েছে বাসাবাড়ির ময়লা সংগ্রহ কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ঘটেছে হামলার ঘটনাও। এক পক্ষের দাবি, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। অন্য পক্ষ বলছে, নিরাপত্তাহীনতার কারণে তারা কাজ বন্ধ রেখেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
রাজধানীর আদাবরের সড়কে পড়ে আছে বাসাবাড়ির ময়লা-আবর্জনা। গত সাত দিন ধরে চলছে এমন পরিস্থিতি। এলাকাবাসীর অভিযোগ, টেন্ডার ও অর্থ নিয়ে দুই পক্ষের বিরোধের কারণে বন্ধ রয়েছে ময়লা সংগ্রহ কার্যক্রম। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
এক বাসিন্দা বলেন, ‘প্রতিদিনের বাসাবাড়ির ময়লা জমে স্তূপ হয়ে আছে। রাস্তাঘাটে ময়লা রাখার ড্রামেও আর জায়গা হচ্ছে না। আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, শিশুদের পরিবেশও নষ্ট হচ্ছে।’
আরেক বাসিন্দা বলেন, ‘ঘরে ঘরে ময়লা জমে আছে। এসব থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা রয়েছে। যখন তারা ময়লা নেয়া বন্ধ করে দিল, তখন আমরা অন্য একটি গ্রুপের গাড়ির ব্যবস্থা করি। কিন্তু ওই গ্রুপকে হুমকি দেয়া হয়েছে, তাদের গাড়ি এখানে ঢুকতে দেয়া হবে না।’
গত শুক্রবার রাতে আদাবরে সিটি করপোরেশনের ময়লা সংগ্রহের টেন্ডারকে কেন্দ্র করে বশির নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে। এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী বশির বলেন, ‘সিটি করপোরেশনের কাজের দায়িত্ব পাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। ওয়ার্ড থেকে আমাদের নেতাকর্মীরা দায়িত্ব দেয়ার পর আমরা কাজ শুরু করি। এরপর থেকেই আমাদের নানা ধরনের হুমকি দেয়া হচ্ছিল। ঘটনার দিন সাতজন মিলে আমাকে আটকায়। তারা বলে, আমাকে দেখে নেবে। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে মারধর শুরু করে।’
২০২৪ সালের আগস্টের পর থেকে ইমনের নেতৃত্বে একটি গ্রুপ ময়লা সংগ্রহের কাজ করছিল। তবে সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের মৌখিক নির্দেশে বশিরের নেতৃত্বাধীন গ্রুপটি এ কাজের দায়িত্ব পায় বলে জানা গেছে। নিরাপত্তাহীনতার কারণে ময়লা সংগ্রহ বন্ধ রাখার দাবি করেছেন ইমন। একই সঙ্গে তার বিরুদ্ধে অযৌক্তিকভাবে আইনি হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইমন বলেন, ‘ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সভায় আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তারা বলেছিল, এখন থেকে আমরা সামনে থাকতে পারব না, তুমি সামনে থাকবে। আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে কাজ করছিলাম। আমাদের গাড়ি নামানোর পর অন্য একটি গ্রুপের লোকজন গাড়ির কর্মীদের মারধর করে এবং গাড়ি ভাঙচুরের হুমকি দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা কাজ স্থগিত রাখি। ঘটনার দিন আমি সেখানে ছিলাম না। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।’
বশির ও ইমনের গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ময়লা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। তবে নাগরিক সেবা সচল রাখতে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ বলেন, ‘একই এলাকায় দুই ধরনের মূল্য নির্ধারণ করা হলে ময়লা সংগ্রহ নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। কোনো এলাকায় ময়লা পড়ে থাকলেও তা সংগ্রহ করা হচ্ছে না-এমন অভিযোগ পেলেই আমরা দ্রুত নিজস্ব কর্মীদের দিয়ে ময়লা সংগ্রহ করে বাসিন্দাদের সাময়িক স্বস্তি দেয়ার চেষ্টা করছি। প্রশাসক বিষয়টি সমাধান করে দেবেন। আশা করছি, আগামী সপ্তাহ থেকে এ সমস্যা আর থাকবে না।’
ডিএনসিসির আওতাধীন কোনো এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তিতে পড়লে নগর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।