
সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায় সরকার: অর্থমন্ত্রী
ওয়েব ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২১:৩৪

সময় মিডিয়া লিমিটেডের লোগো
বরিশালের উজিরপুরে যুবদলকর্মীকে হত্যার পর সময় টিভির স্টিকার লাগানো যে হায়েস মাইক্রোবাসে ৯ আসামি পালানোর চেষ্টা করেছিলেন সেই মাইক্রোবাসটি সময় টিভির নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৪ অক্টোবর) দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে সময় টিভি কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
এ বিষয়ে সময় টিভির ট্রান্সপোর্ট বিভাগের ইনচার্জ জিয়াউল হক সজিব জানান, যে মাইক্রোবাসটিতে করে আসামিরা পালাচ্ছিলেন সেটি সময় টিভির নয়। গাড়ির মালিক কিংবা চালকের সঙ্গে সময় কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। তারা অনলাইন থেকে সময় টিভির লোগো ডাউনলোড করে প্রিন্ট দিয়ে গাড়িতে স্টিকারটি ব্যবহার করছিলেন।
যারা এ ধরণের কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্যও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে উজিরপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা থেকে ভাড়া করে আনা ৯ জনকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর সময় টিভির স্টিকার লাগানো একটি হায়েস মাইক্রোবাসে করে পালানোর সময় পদ্মা সেতুর দক্ষিণ থানার কাছের টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা সবাই ঢাকায় গাড়িচালক ও রেন্ট-এ-কার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর গোপালগঞ্জ-বরিশাল সীমান্তবর্তী উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকায় সাতলা-কান্দী সড়কের একটি ব্রিজের কাছে হামলার শিকার হন যুবদলকর্মী কাওসার হাওলাদার (৩৮) ও রাশেদ আমিন। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত কাওসার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশেদও আহত হন।
নিহত কাওসার উজিরপুরের সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।