
ফেসবুকে নারী সেজে ইতালি প্রবাসীকে ‘বিয়ে’, ৪ মাস পর জানলেন ‘স্ত্রী’ আসলে পুরুষ
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৬:৫৩

মাদারীপুরের শিবচরে জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পৃথিবীতে যে কয়টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একাই ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কিছুতেই এ সম্পদ নষ্ট করা যাবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১ জন জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হয়।
ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একটি ছোট মা ইলিশ দেড় লাখ ডিম ছাড়তে পারে। আর দুই কেজির বড় ইলিশ ২০ লাখ ডিম ছাড়ার সম্ভাবনা থাকে। এতে ইলিশের উৎপাদন বাড়বে।’
মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদফতর ও রাজনৈতিক নেতাকর্মীদের তৎপর থাকতে অনুরোধ জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানাসহ অনেকেই।