
আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ২১:২২

এএসডি আয়োজিত শিশুশ্রম নিরসনে আমাদের করণীয় শীর্ষক সংলাপে কথা বলছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সময় সংবাদ
সব কিছুকে রাজনীতিকরণ না করতে আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এসব কারণে স্বাধীনতার এত বছর পরেও মৌলিক অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। শিশুধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এএসডি আয়োজিত শিশুশ্রম নিরসনে আমাদের করণীয় শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের কেন জবাবদিহির আওতায় আনা হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সংসদ। সংসদের কাছে দায়বদ্ধ সরকার।