
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৭:৩২

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।
দেবীদ্বার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে সোহাগ মিয়া লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশু মার্কেটের গ্রাম্য চিকিৎসক আলমের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তার বাবা নিখোঁজ হন। তিন দিন পর ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধারের সময় বৃদ্ধের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ডোবায় পড়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।