
ড. ইউনূসকে হয়রানির নিন্দায় সাবেক ১২ উপদেষ্টা
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২০:৫৭

খাসিয়া পুঞ্জির ৮ হাজার পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন। ছবি: সময় সংবাদ
কুলাউড়া উপজেলার নার্সারি খাসিয়া পুঞ্জির প্রায় আট হাজার ফলবান পানগাছ কেটে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরামের জেলা শাখাসহ পাঁচটি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাংয়ের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন ডাডলি ডেরিক প্রেন্টিস, আব্দুল করিম কিম ও আবুল হাসানসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খাসিয়া সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র প্রধান উৎস পানচাষ। পানগাছ কেটে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও এলাকাছাড়া করার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অবিলম্বে পানগাছ কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত খাসিয়া পরিবারগুলোকে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পুঞ্জিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় আট হাজার ফলবান খাসিয়া পানগাছ কেটে ফেলে। এতে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েন পুঞ্জির বাসিন্দারা।