
তিস্তা প্রকল্পে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগতবার্তা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩০

ড. মুহাম্মদ ইউনুসের ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিকভাবে হেনস্থার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিন্দার কথা জানানো হয়।
বিবৃতিতে সই করেছেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম. ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম বীর প্রতীক, ইউবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমীন সোনিয়া মুরশিদ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।