
খুলনায় বাড়ির সামনে যুবককে প্রকাশ্যে গুলি
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১:২৮

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত রাসেলের স্বজনদের আহাজারি। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
স্বজনরা জানান, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি রাসেলকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পাশের বাঁশ বাগানে নিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার দাবি করেন তারা।
এ বিষয়ে বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহত রাসেল এলাকায় মাদক বিক্রি ও সেবন করতো বলে অভিযোগ রয়েছে। গত কয়েকদিন আগে তিনি মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।