
হাতি-মানুষের সংঘাত নিরসনে যে বার্তা দিলেন পরিবেশমন্ত্রী
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:৩৩

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: সময় সংবাদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেয়া শুরু করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছর শেখ হাসিনা ও তার পরিবার দেশের অর্থনীতিটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়ে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেয়ার জন্য সব ধরনের চেষ্টা করছে বর্তমান সরকার।
পরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।
এসময় জেলা প্রশাসক মো: মাজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।