
অভিযানেও প্রধান সড়কে ঠেকানো যাচ্ছে না ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, সমাধান কোথায়?
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৮:২৫

মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আজ রোববার (১১ অক্টোবর) দিন ধার্য রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল গত ২৩ সেপ্টেম্বর আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় আদেশ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানিকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর জহিরুল আমিন ও তারেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম লিটন আহমেদ। এ ছাড়া পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন, এম হাসান ইমাম ও শহিদুল ইসলাম।
এ মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিদের মধ্যে আটজন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন, আর সাবেক এমপি হাবিব হাসানসহ বাকি ১৮ জন পলাতক।
প্রসিকিউশনের দেয়া দুটি আনুষ্ঠানিক অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় আন্দোলনকারীদের পানি ও বিস্কুট বিতরণের সময় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন ১৯ জুলাই সেখানে আরও চারজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়।