
টুপটুপ রিসোর্টের ওয়াশরুমে জড়াজড়ি অবস্থায় ৪ জনের মরদেহ, বিছানায় পাঁচ
প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:৫৬

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি রুমে আগুন লেগেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। এতে কক্ষটির সার্ভারের বিভিন্ন তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি রুমে আগুন দেখতে পান স্থানীয় কয়েকজন। তারা তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও রাত ৭টার পর পর্যন্ত কক্ষটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৭টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।