
সারের ডিলার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন করায় হামলার অভিযোগ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০:৪

রাজধানীর চকবাজারে ছোট কাটারায় মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
ভবনটিতে ব্যাগ কসমেটিকস, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন মালামালের গোডাউন ছিলো বলে জানান দোকানিরা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ৬ তলায় আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিক কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসকর্মীরা জানান, খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।
তারা আরও জানান, আগুন লাগা ভবনটির আশপাশে বাসাবাড়ি রয়েছে। তবে সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।