
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২৩:০৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শনিবার (২ অক্টোবর) ঢাকায় একটি অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক।
যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
হাই-টেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফলও পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সরকারি টাকায় সিলিকন ভ্যালিতে গিয়ে ওখানকার মানুষের সঙ্গে খানাপিনা করে চলে এসেছে। আর এগিয়ে যায়নি।
তিনি বলেন, আমরাই প্রথম বাংলাদেশের সরকার যারা এসব জায়গায় এত উচ্চ পর্যায়ের দল গিয়েছে এবং আলোচনা করেছে।
এ সফরটি সফল হয়েছে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তি এবং এআই খাতে বাংলাদেশে বিনিয়োগ, জয়েন্ট ভেঞ্চারে আগ্রহ দেখিয়েছে মেটা, গুগলসহ জায়ান্ট টেক কোম্পানিগুলো।
তিনি আরও বলেন, মেটা আমাদের সঙ্গে অনেক ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মেটা অফিস খোলার আমন্ত্রণ জানিয়েছি। তারা আশাবাদ ব্যক্ত করেছে।সম্ভাব্যতার ভিত্তিতে জানাবে।
শামা ওবায়েদ আরও বলেন, গুগল বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ একটা টেকনোলজিক্যাল হাব হতে পারে। তরুণদের মেধা কাজে লাগিয়ে তারা কিভাবে এখানে বিনিয়োগ করতে পারে- সে ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে আগ্রহ দেখিয়েছে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো।