
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ছবি: সময় সংবাদ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা সাত দিন এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমদানিকারক, রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে টানা সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে।
আগামী ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু হবে।