
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০১:০৮

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গুর প্রকোপ যতটা হওয়ার আশঙ্কা ছিল, তার তুলনায় কম হচ্ছে। সবাইকে সম্পৃক্ত করে উদ্যোগ নেওয়ায় বিগত কয়েক বছরের তুলনায় এবার আক্রান্তের হার কম।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর কড়াইল টিএন্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ আপ ক্যাম্পেইন-২০২৬ এর টিকাদান সেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
হাম নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২ কোটি শিশুকে এরই মধ্যে হামের টিকার আওতায় আনা হয়েছে। ১ মাসের মধ্যে আরও ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মশা নিধনে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেগুলোর ৯৯% কার্যকারিতা আছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান বলেন, ঝুঁকিতে থাকা শিশুদের জীবন রক্ষাকারী টিকাদানে বাংলাদেশের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র আরও জোরদার করছে।