
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭টি হাতবোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:৫১

অটোরিকশা চালকদের বিক্ষোভ। সংগৃহীত ছবি
রাজধানীর বছিলার ৪০ ফিট এলাকায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। প্রায় এক ঘণ্টা রাস্তা আটকে রাখায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা।
রোববার (১১ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করেন অটোরিকশা চালকরা।
হয়রানি বন্ধের দাবিতে স্লোগান দিয়ে আন্দোলনকারীরা জানান, নগরীতে অটোরিকশা বন্ধের পরিকল্পনা করা হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে যোগ্যতা দেখে বিশ বছরের ঊর্ধ্বে চালকদের লাইসেন্স দেয়ার দাবি জানান তারা। পরে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়ক ছেড়ে দেন চালকরা।
তেজগাঁও ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, ৪০ ফিট এলাকার ইউটার্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া প্রধান সড়কে অটোরিকশা চালাবেন না বলেও জানান চালকরা।