
এক কুকুরের কামড়ে দশ গ্রামের ৪০ জন আহত, আশঙ্কাজনক অনেকে
প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত সুলতান হাওলাদারের (৬৪) বাড়ি বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ জানান, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতানকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকে তিনি এই কারাগারেই বন্দি ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি।
জেলার আরও জানান, নিয়ম অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে কোন হত্যা মামলায় সুলতানের মৃত্যুদণ্ড হয়েছিল, সে বিষয়ে জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মামলার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। তাই ঠিক কোন ঘটনায় তার ফাঁসির রায় হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।