
আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২১:১৩

বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সময় সংবাদ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অঞ্চলের মানুষের কথা ভেবে শুধু রংপুর বিভাগে শিল্প কলকারখানা স্থাপন করলে ৭ শতাংশ সুদে ঋণ দেবে সরকার। যা অন্যান্য অঞ্চলের থেকে অনেক কম।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, দীর্ঘদিন রংপুর অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এক সময় রংপুরকে রঙ্গ রসে ভরপুর বলা হলেও এখন তা বিরানভূমিতে পরিণত হয়েছে। এই অঞ্চল খাদ্য উদ্বৃত্ত হলেও এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের জাঁতাকলে নিমজ্জিত ছিল জাতি। তবে আবু সাঈদসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ আবারও সঠিক পথে পরিচালিত হচ্ছে। তাই সারাদেশে সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
আলোচনা সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধিসহ পড়াশোনার মান বৃদ্ধিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রেজিস্টার ড. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।