
সিলেটে হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের ক্ষোভ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২:৩৯

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের গাড়িতে গুলি করে তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ এবং প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী এজেন্টের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় তারা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিচালনা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ ও পোশাককর্মীদের বেতনের চাপ থাকায় নগদ অর্থের সংকট তৈরি হয়। নিয়ম অনুযায়ী ব্যালেন্স সমন্বয় করে নরসিংদীর এক এজেন্টের কাছ থেকে একটি প্রাইভেটকারে করে নগদ টাকা শ্রীপুরে আনা হচ্ছিল।
তিনি আরও জানান, প্রাইভেটকারটি শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে এবং রিভলভার বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা চার কোটি টাকার মধ্যে তিনটি বস্তা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।