
গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে নেদারল্যান্ডস
প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:১৭

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলার আসামিদের আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ মামলায় ১০ জনকে খালাস এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কঠোর পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে একটি কলাবাগানের পাশে পৌঁছালে পূর্ব শত্রুতা ও পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে ঘিরে ধরে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার দুদিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জনকে খালাস এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সাহেব আলীর পরিবারের সদস্যরা।