
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
প্রতিবেদক, বেনাপোল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৭

দুর্গাপূজার ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে। ছবি: সময় সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস।
তিনি বলেন, ‘ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকছে।’
পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘দুর্গাপূজার ছুটিতে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।’
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন বলেন, ‘ছুটির মধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।’
এ বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ‘পূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর চাপ বাড়তে পারে বলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।’
বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রফতানি হয়। এ পথে প্রতিদিন দুই থেকে আড়াই হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে।