
চুয়াডাঙ্গায় কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২:১

শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ছবি: সময় সংবাদ
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেন ছাত্রদল নেতা শাকিল। এসময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী হেলমেটধারী ২ যুবক প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, কে বা কারা, কী কারণে শাকিল ইসলামকে কুপিয়েছে এটা জানা যায়নি। ঘটনা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে।