
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৬

২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইমাম হাসান তাইম। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সোমবার (১২ অক্টোবর) এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
১১ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইনসহ ৯ জন পলাতক।
কারাগারে থাকা দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ও সাবেক উপপরিদর্শক মো. শাহদাত আলী।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ।