
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির আগে আগামী শনিবার (১৭ অক্টোবর ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে উপসচিব মো. ওয়ালীউল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেশ কিছু জরুরি পরিষেবা ও সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। সেগুলো হলো— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা। একইসঙ্গে হাসপাতাল, জরুরি সেবা, চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনসহ জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব অফিস এই ছুটির বাইরে থাকবে।
এছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।