
কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৬:১১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে ভোটারদের অনুপাতে প্রার্থী কম।
সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, গণতন্ত্রের ভাইটাল ইলামেন্ট হচ্ছে নারীদের অংশগ্রহণ। ইফেক্টিভ অংশগ্রহণ প্রয়োজন নারীদের।
নারীদের অধিকার সুরক্ষিত করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে নারী ভোটারদের বিপুল অংশগ্রহণ হবে তবে প্রার্থী কম হবে। জনগোষ্ঠির অর্ধেক বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি।
নারী ও পুরুষ সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে উল্লেখ করে কমিশনাররা জানান, নারী ভোটার বাড়াতে হলে গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে কাজ করতে হবে। নারীদের সুরক্ষায় শক্ত আইনের পাশাপাশি নারীর অধিকার সুরক্ষার জন্য সামাজিক বিপ্লব প্রয়োজন বলেও মত দেন আলোচকরা।