
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়েছে। ফলে তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।
মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে, জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই— এমন দাবি করে জামিনের আবেদন করা হয়।
উভয়পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেন আদালত।
এর আগে, ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়। সেদিন মাকছুদার জামিন মঞ্জুর হয়।
মামলার নথি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।