
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো খাদ্যগুদাম পরিদর্শন শেষে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: সময় সংবাদ
দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দ থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান।
তিনি জানান, দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য ভালো ও দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে জানিয়ে আফরোজা খানম বলেন, ‘সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বর্তমান সরকারও চায়।’
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়াই সরকারের মূল লক্ষ্য জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। দেশের খাদ্যগুদামগুলো আরও ভালো অবস্থানে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’
খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করছি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা বড় ধরণের কোনো সমস্যার মধ্যে পড়িনি। ভবিষ্যতেও যাতে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্যগুদামের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বেলা ১১টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো খাদ্যগুদাম ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলও পরিদর্শন করেন তিনি।