
দেশের অর্ধেক জ্বালানি তেল জোগান দিচ্ছে সিলেট, বাড়ছে উৎপাদন সক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:২৯

৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামরুল আরেফিন ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এই মামলা করা হয়।
জানা গেছে, সাবেক এমপি কামরুল আরেফিনের বিরুদ্ধে ৮ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ১ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে।
এদিকে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সুবাস্তু চেয়ারম্যান ও পরিচালকদের অবৈধ সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি
দুদকের অভিযোগে বলা হয়েছে, শত শত নিরীহ গ্রাহকের কষ্টার্জিত সম্পদের বিনিময়ে অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন তারা। গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়াসহ নানা অভিযোগ পেয়েছে সংস্থাটি।