
খুলনায় পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২
জিয়াউল হক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩২

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুদক।
পিরোজপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রও দেখা হয়।
দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, অভিযানকালে হাসপাতালসংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় সন্দেহভাজন দালালচক্রের সদস্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ছাড়া হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবা নিয়েও খোঁজখবর নেন দুদকের প্রতিনিধিদলের সদস্যরা বলেও জানান তিনি।
এ সময় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় রিপোর্ট পেতে তিন থেকে চার দিন সময় লাগে এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান দুদক কর্তৃপক্ষ।