
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতিবেদক, চুয়েট
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৯

উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন ভর্তি থাকার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন তিনি।
চুয়েটের একাধিক সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না, তা জানি না। নিয়ম হলো, রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসে।’
এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি রেজিস্ট্রার পদ থেকে আগেই পদত্যাগ করেছেন।
সিন্ডিকেট সভা আহ্বানের বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
সিন্ডিকেট সভায় অংশ নেবেন কি না তা জানতে চেয়ে একাধিক সিন্ডিকেট সদস্যের সাথে যোগাযোগ করা হয়। তবে তারা কেউ-ই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।
চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, ‘আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না নিশ্চিত নই।’
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এ বিদ্যুৎবিহীন অবস্থায় টানা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য। মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করা হয়। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর তিনি সার্কিট হাউসে ফিরে যান।