
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:১

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি বিজ্ঞপ্তি
ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সরকারের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি গাজা সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদানও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের আন্দোলনের প্রতি বাংলাদেশের সমর্থন থাকবে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণেও বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি দেশটির গাজা ও অধিকৃত পশ্চিম তীরের নাজুক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইসরাইলের অব্যাহত বর্বরতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
এ সময় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু জামি। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।