
সংবিধান সংস্কারে লক্ষ্য অর্জনই বেশি গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৯:২০

এ জে আর কুরিয়ারে হামলার অভিযোগে গ্রেফতার ৩ জন
রাজধানী হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাবিব, মুন্সি স্বপন, সাইফুল নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় অভিযান জোরদার করা হয়েছে, যোগ করেন ওসি।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে।
মাত্র ১৮ মিনিটের তাণ্ডবে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।