
গণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে: জুবায়ের বাবু
প্রতিবেদক, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৯

বক্তব্য রাখছেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সময় সংবাদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিতের রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে । সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা গ্রহণ করতে হবে।
মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাত হয়েছে। সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভুয়সী প্রশংসা করেছেন।
মন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি থাকবে। কিশোর কিশোরীদের পড়াশুনার পাশাপাশি খেলার মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সফল হওয়ার দোয়া কামনা করেন। এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এসময় উপজেলা প্রাঙ্গণে তিনি একটি বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।