
গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ
প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৮

ভারতীয় চার নাগরিক। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজনকেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
বিজিবির দৃঢ় অবস্থান ও তৎপরতার মুখে সকাল ৮টার দিকে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফলে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।