
চুয়াডাঙ্গায় কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:২৯

আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছবি: সময় সংবাদ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আটদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ স্থলবন্দরে কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ ও আমদানি-রফতানিকারক গ্রুপ সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদীপুর বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ আলোচনা সাপেক্ষে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ৮ দিন বন্ধ থাকলেও দুদিন শুক্রবার এবং ছয় দিন কার্যদিবস রয়েছে। দুর্গাপূজায় আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে পণ্য খালাসসহ অন্যান্য কার্যক্রম চলবে।
এ দিকে, দুর্গাপূজা উপলক্ষে চলতি মাসে নারিকেল আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে নারিকেল আসছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও বন্ধের আগে ভুট্টাসহ বিভিন্ন গো-খাদ্য আমদানির পরিমাণও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে গড়ে ৬০-৭০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক গো-খাদ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ আলী ইতি বলেন, ‘মূলত দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। তবে শুরু ও শেষে দুদিন শুক্রবার থাকায় ছুটি আরও দুদিন যুক্ত হয়ে আটদিন হবে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি স্বাভাবিক নিয়মে স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।’
সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এখন পর্যন্ত উৎসবকে ঘিরে যাত্রী পারাপারের তেমন কোনো প্রভাব পড়েনি।