
সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২১:১৭

বাংলাদেশে ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক বুধবারের সাবেক নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
তার মেয়ে সাদিয়া আফরিন জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে বলেও জানান তিনি।
চার দশকের বেশি সময় সাংবাদিকতা করেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।
পরে দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন তিনি। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন। এরপর দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।