
বিথীকে হত্যার পর সীমান্তে আত্মগোপনে ছিলেন মজনু: পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:২২

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখছে বাংলাদেশ দূতাবাস।
প্রতিমন্ত্রী বলেন, রিয়াদের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রয়োজনে আপাতত বিমান চলাচলের ব্যাপারে সেটি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।