
বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬

প্রতীকী ছবি। সংগৃহীত
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। সে ওই এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, সকালে স্বজনদের সঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে গিয়েছিল সীমা। সেখান থেকে ইজিবাইকে করে ফেরার পথে তার ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর পরিবারের এক সদস্য জানান, সোমবার (৫ অক্টোবর) সকাল ৬টার দিকে দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে সবাই একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।