
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেদক ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৯

ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে রাতভর আটকে রেখে ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। এ সময় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক রাজু শেখ জেলার চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণা শেষে পুলিশ পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যায় প্রতিবেশী যুবক রাজু শেখ। সেখানে আটকিয়ে রেখে রাতভর তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরদিন ভোরে অচেতন অবস্থায় ওই ঘরের পেছনে কিশোরীকে খুঁজে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ৪ মার্চ রাজু শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা।
ওই কিশোরীর মা মামলার এজাহারে আরও উল্লেখ করেন, রাজু শেখ তার কিশোরী মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। ঘটনার দিন রাতে বাবুর্চির কাজে একটি অনুষ্ঠানে চলে যান তিনি। এদিন রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে তার কিশোরী ঘর থেকে বের হলে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে রাতভর বিরুদ্ধে ধর্ষণ করে রাজু শেখ।
দায়ের করা মামলাটি তদন্ত করেন চরভদ্রাসন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন। এ মামলায় রাজু শেখকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
এ বিষয়ে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এই রায়ের মধ্যে দিয়ে সমাজে ধর্ষণের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে। এ রায় ধর্ষকদের জন্য বড় ধরনের বার্তা বহন করবে বলে মনে করি।