
আবারও রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৭

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন আনসার-ভিডিপির মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আনসার-ভিডিপির মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, সারাদেশে ৩৩ হাজার ৯৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ১১৪ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজারের বেশি মণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
আনসার-ভিডিপির মহাপরিচালক আরও জানান, দুর্গাপূজা চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১০৪টি বিশেষ স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক সাড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও ৬০১ জন সদস্যকে।
সাজ্জাদ মাহমুদ বলেন, ‘দুর্গাপূজার নিরাপত্তায় গত বছরের মতো এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া যাবে এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে। গত জাতীয় সংসদ নির্বাচনেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সফল ব্যবহার করা হয়েছে। এবারও অ্যাপটিকে সমন্বয়ের অন্যতম মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।’
এদিকে, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সদস্য মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’