
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯

মৃত অরুণ দাস। ছবি সংগৃহীত
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে।
জানা গেছে, গত সোমবার দুপুরে অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস একটি ছোট নৌকায় বসে ধনু নদীতে মাছ ধরছিলেন। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগামী বাল্কহেড তাদের নৌকাটিকে সরাসরি ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
নৌকায় থাকা সাগর দাস সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দাস পানিতে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ধনপুর নৌফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এর পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।