
মক্তবে পড়া বরিশালের ১১'শ শিক্ষার্থী পেল কোরআন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:৫৭

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে সেই আয়াস আটক।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তে কালি মাখতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ ও এক নারীসহ মোট চার জন।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
শাহবাগ থানা জানিয়েছে, শনিবার বেলা ১২টার কাছাকাছি সময় এ ঘটনা ঘটে।
থানা থেকে আরও জানানো হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে।
এদিন সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম। সেই কর্মসূচি চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখাতে গেলে তাদের আটক করা হয়।
গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।