
পুলিশের ধাওয়া খেয়ে উত্তরার সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে কথা বলছেন পানি সম্পদপ্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সময় সংবাদ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘পদ্মা-তিস্তা ব্যারাজ বাস্তবায়নসহ আন্তর্জাতিক পানি আইনে দেশের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, তা ভারতীয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়েছে। তিনি সেই বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নয়াদিল্লিতে অবস্থান করছেন। আমরা অপেক্ষা করছি তার দেশে ফেরার ও তিনি কী বার্তা নিয়ে ফেরত আসেন। আশা করছি একটি নতুন দ্বার উন্মোচন হবে। ভারতের শুভবুদ্ধির উদয় হবে। তারা ফারাক্কা চুক্তির নবায়ন করবে এবং আন্তঃসীমান্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে।
আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ নিয়ে বাংলাদেশ সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি করেছিলেন, সে অনুযায়ী ভারত আরেকটি চুক্তি নবায়ন করবে।’
এর আগে প্রতিমন্ত্রী পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শন করেন। পরে তিনি গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা ও শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন