
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৮:১৫

মঙ্গলবার রাতে সিটি হাসপাতালে তাণ্ডব চালায় একদল যুবক।
চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। একদল যুবক জড়ো হয়ে মুহূর্তেই তাণ্ডব চালায় হাসপাতালে।
অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয় হাসপাতালটির সামনে অংশ ও নিচতলার রিসেপশন। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালজুড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এ হামলায় জড়িত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিলের ওপর ছাড় দেয়ার অনুরোধ করে তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও তা নিয়ে শুরু হয় বাগ্বিতণ্ডা। এক পর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে গেলে সেখানে জড়ো হয় বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে সংঘবদ্ধ হামলা চালায় তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের বিপরীতে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়িত এ হামলার সঙ্গে।
হামলার পর হাসপাতালের বিভিন্ন স্থানে দেখা যায় ভাঙচুরের চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম।
সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছে। শুধু ভাঙচুরই নয়, চালানো হয়েছে লুটপাটও। ৫০-৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থী কিংবা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।