
খুলনায় বাড়ির সামনে যুবককে প্রকাশ্যে গুলি
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৩:২৭

সিলেটে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নগরের শাহপরান এলাকার সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।
পুলিশ জানায়, সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে মা ও মেয়ে নিহত হয়। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চারজন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ সিলেট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।