
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। ফাইল ছবি
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকের দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আদেশের ফলে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনের ক্ষেত্রে হাইকোর্টের আদেশজনিত বাধা আপাতত থাকছে না।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। গত ২৬ জুলাই এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২ আগস্ট রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের ফেডারেশন ভবনে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ফজলুল হক তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি।