
হকার উচ্ছেদের পর চলাচলে স্বস্তি, মিরপুর-১০ নম্বরে নেই চিরচেনা ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৬:২৯

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার হয়েছেন ২ তরুণ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
শুক্রবার (৯ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার দুই জন হলেন চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।
এক বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।
এ ছাড়া তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।